spot_img
spot_img

ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিতে ভাবছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আবারও ব্যাপক সামরিক হামলা শুরু করা হবে কি না, সে বিষয়ে বড় ধরনের সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার সম্ভাবনাও বিবেচনা করছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার সামনে একটি বড় সিদ্ধান্ত রয়েছে। আমি কি সেখানে গিয়ে তাদের নিশ্চিহ্ন করব, নাকি করব না? এটি বড় সিদ্ধান্ত। আমার ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে।’

অ্যাক্সিওস জানিয়েছে, আগামী মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আগে আঞ্চলিক মিত্রদের অবস্থান জানতে চান তিনি।

এর আগে আগস্টের শুরুতে সৌদি আরব ও কাতারের উদ্বেগের পর ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর পরিকল্পনা স্থগিত করেন ট্রাম্প। দেশ দুটির আশঙ্কা ছিল, নতুন হামলার প্রতিশোধ হিসেবে সৌদি আরবের তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হানতে পারে ইরান।

তবে নতুন করে ব্যাপক সামরিক হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি ট্রাম্প।

সূত্র : অ্যাক্সিওস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ