spot_img
spot_img

বিচার প্রশাসনে বড় রদবদল, একযোগে ৯৯ বিচারক বদলি

দেশের বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। একযোগে ৯৯ জন বিচারককে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৪ জন জেলা ও দায়রা জজ রয়েছেন। একই সঙ্গে আইন মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তাকে বিচারিক দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয় পৃথক ছয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ জারি করে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিচার প্রশাসনে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলি হওয়া বিচারকদের মধ্যে ৪৪ জন জেলা ও দায়রা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ এবং ২৫ জন যুগ্ম জেলা জজ রয়েছেন।

এ ছাড়া আইন মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তাকেও বদলি করে বিচারিক দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ