spot_img
spot_img

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

কিডনি ডায়ালাইসিস প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই বছরের মধ্যে দেশের প্রত্যেক উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে। দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ২১ বছর পর হাসপাতালটির আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৪০টি আইসিইউ শয্যা যুক্ত করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ