তারেক রহমানের জায়গায় অন্য কেউ প্রধানমন্ত্রী থাকলে দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা হয়ে যেত বলে দাবি করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
তিনি বলেন,যুদ্ধের কারণে বিশ্বে তেলের যে সংকট দেখা দিল। এটা যদি তারেক রহমান ছাড়া অন্য কোনো লোক হতো তাহলে তেলের দাম মনে হয় ৫০০ থেকে ৭০০ টাকা লিটারে উঠিয়ে দিত। কিন্তু উনি তেলের দাম বাড়াতেই চাননি।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নয়ন।
নয়ন বলেন, তারেক রহমান যদি হুট করে দাম বাড়িয়ে দিতেন তাহলে বলা হতো, এই যে দেখেন ক্ষমতায় এসেই তেলের দাম বাড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, তবে একটা পর্যায়ে দেশের মানুষ চাইছে যে তেলের দাম বাড়ুক, বেড়ে হলেও অন্তত তেল হোক, দেশে তেল আনা হওক।
উল্লেখ্য, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।











