spot_img
spot_img

অন্যরা শুধু শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি: জাতিসংঘের ভাষণে ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেছেন, অন্যরা যেখানে শুধু শান্তির কথা বলেছে, সেখানে তিনি বাস্তবে শান্তি স্থাপন করেছি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক শক্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে অসাধারণ দেশের প্রেসিডেন্ট হিসেবে, বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও বেড়ে উঠতে দিতে রাজি না আমি। যেখানে অন্যরা শুধুমাত্র কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি। যেখানে অন্যরা শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি।”

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধু সাহসের কথা বলেনি, বরং তা বাস্তবে প্রয়োগ করেছে। শক্তির প্রতিশ্রুতির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করেছেন বলেও দাবি করেন তিনি।

বক্তব্যের একটি বড় অংশে ইরানের প্রসঙ্গ তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানকে বর্তমান বিশ্বের অন্যতম বড় হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, দেশটিকে আর সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ইরান বিশ্বকে বিপন্ন করে তুলছিল এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ