spot_img
spot_img

শেখ হাসিনা ও মোদির ছবি বিকৃতির অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম (৩০) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ি নুরানি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক জাহিদুল ইসলাম ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নূরানী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক।

পুলিশের বক্তব্য, শেখ হাসিনা ও মোদির ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন জাহিদুল ইসলাম। পরে তাকে গ্রেফতার করা হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ