করোনাভাইরাসে আক্রান্ত সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর অবস্থা সঙ্কটাপন্ন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইইসিইউতে) চিকিৎসাধীন রয়েছেন। তাকে ঘুমের মধ্যে রাখা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের এই নেতার সহধর্মিণী সেলিনা সোবাহান খসরু একটি জাতীয় দৈনিককে এ তথ্য জানান।
জানা যায়, আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ ঢাকার সিএমএইচে ভর্তি হন। পরে ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।










