রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১০৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৭ জন, গুলশান বিভাগ থেকে ৪৬ জন, রমনা বিভাগ থেকে ৪৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৯ জন, উত্তরা বিভাগ থেকে ২৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জন এবং সিটিটিসি বিভাগ থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন ও ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১টি মোবাইল ফোন ও ১টি ট্রাক উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।











