spot_img
spot_img

সবাইকে সাবধানে থাকার আহ্বান; দেশবাসীর কাছে দুআ চেয়েছেন খালেদা জিয়া

করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি ভালো আছেন, স্বাভাবিক আছেন। এখন পর্যন্ত করোনায় তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি। বেগম খালেদা জিয়া দেশের সবার কাছে দোয়া চেয়েছেন। এবং বলেছেন সবাই যেন সাবধানে থাকে, স্বাস্থবিধি মেনে চলে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী তার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

খালেদা জিয়ার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত যথেষ্ট ভালো আছে, আলহামদুলিল্লাহ। এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে উনার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। ৪৮ ঘণ্টা পর পর খালেদা জিয়ার শারিরীক পরীক্ষা করা হচ্ছে।

বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা প্রসঙ্গে এফ এম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত। তবে হাসপাতলে নেয়ার পরিস্থিতি দেখা দিলে সে প্রস্তুতিও আমাদের আছে। আমরা সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ