spot_img

সড়কে পুলিশের চেকপোস্ট; বাজারে শিথিল লকডাউন

চলছে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন। রাজধানীর সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথারীতি চেকপোস্ট বসিয়ে অবস্থান নিতে দেখা গেছে। কিন্তু বিভিন্ন মহল্লা এবং বাজারগুলোতে অনেকটাই শিথিল বিধিনিষেধ।

শুক্রবার (১৬ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন মহাসড়ক এবং আশেপাশের বিভিন্ন মহল্লা ও বাজারে এমন চিত্র দেখা যায়।

সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে দেখা গেছে, শুধু পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান এবং প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করছে। তাও সংখ্যায় খুব বেশি নয়। মাঝে মাঝে দু-একটি সিএনজি চালিত অটোরিকশাও দেখা যাচ্ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ