spot_img
spot_img

নির্বাচনের আগে হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে: নেতানিয়াহু

নির্বাচনের আগে হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি সম্ভাব্য হামলাকারী বা হামলার ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেল নোফ বিমানঘাঁটি পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, নির্বাচনের আগে ইসরাইলের ‘শত্রুরা’ হামলার চেষ্টা করতে পারে।

নেতানিয়াহুর বক্তব্যের পর বিরোধী নেতা ইয়ার লাপিদ জরুরি নিরাপত্তা ব্রিফিং দাবি করেন। তিনি বলেন, হুমকিটি সত্য হলে নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা জানা প্রয়োজন। পরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তাকে সম্ভাব্য হামলার বিষয়ে ব্রিফ করা হয়।

তবে জেরুজালেম পোস্টকে ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, ওই সময় হামলার বিষয়ে কোনো নির্দিষ্ট গোয়েন্দা সতর্কতা ছিল না। একজন কর্মকর্তা বলেন, তারা উচ্চ সতর্কতায় থাকলেও নির্দিষ্ট কোনো গোয়েন্দা সতর্কতা তাদের হাতে নেই।

এদিকে বিরোধী নেতা গাদি আইজেনকট বলেছেন, নেতানিয়াহুর দাবি সত্য হলে লাপিদকে তাৎক্ষণিকভাবে জানানো প্রয়োজন, যাতে এটি প্রকৃত নিরাপত্তা হুমকি নাকি নির্বাচনে প্রভাব ফেলার কোনো রাজনৈতিক পদক্ষেপ, তা নিশ্চিত হওয়া যায়।

সূত্র: জেরুজালেম পোস্ট

spot_img
spot_img
spot_img

সর্বশেষ