spot_img
spot_img

ভারতে বর্তমানে ১৮ লক্ষের বেশি করোনা আক্রান্ত রোগী

বর্তমানে করোনাভাইরাসের আক্রমণে ১৮ লক্ষের বেশি রোগী রয়েছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন এবং মারা গেছে এক লাখ ৭৭ হাজার ১৬৮ জন। সুস্থ হয়েছে এক কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। দেশটিতে বর্তমানে করোনার আক্রমণের দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৬০ হাজার ৭৭৮ জন এবং মারা গেছে ১৪৯৫ জন।

তার আগের দিন ১৬ এপ্রিল দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৯৪৩ জন এবং মারা গেছে ১৩৩৮ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ