spot_img
spot_img

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: প্রতিমন্ত্রী শাহে আলম

হুমকি-ধমকিতে বিএনপি ভয় পায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও আন্দোলন-সংগ্রাম চালিয়ে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। কোনো ধরনের চোখ রাঙানিতে ভীত না হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, পায়ে হেঁটে লংমার্চ করার কথা বলা হলেও কয়েকশ গাড়ি নিয়ে কর্মসূচি পালন করা হয়েছে। তাঁর দাবি, একদিকে তেল-গ্যাস না পাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির নামে বিপুল পরিমাণ তেল-গ্যাস অপচয় করা হয়েছে। সংসদের ভেতরে এক ধরনের এবং বাইরে আরেক ধরনের অবস্থান নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একটি সংগঠন ১১ দলের সমন্বয়ে জোটবদ্ধ হয়ে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ সচেতন এবং যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপির সক্ষমতা রয়েছে বলে দাবি করেন তিনি।

সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, মোকামতলাসহ এ অঞ্চলের উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারে।

বক্তব্য শেষে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ