spot_img
spot_img

১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে: ত্রাণমন্ত্রী

দীর্ঘ ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে এখনো নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কুড়িগ্রামকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ জেলা থেকে সরকার কোনো আসন না পেলেও উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে অবহেলা করা হবে না। কারণ, এটি দেশের একটি পশ্চাৎপদ জেলা এবং এখানকার অনেক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন।

তিনি আরও বলেন, কুড়িগ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য কমাতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোর পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ