spot_img
spot_img

নারায়ণগঞ্জ জেলা হেফাজত সেক্রেটারি ও মহানগর জামায়াতের আমীরের রিমান্ড

হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতালে সহিংসতা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতী বশির উল্লাহ ও মহানগর জামায়াতে ইসলামের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে আলাদাভাবে আদালতে হাজির করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন তাদের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মামলায় বশির উল্লাহ ও মাঈনুদ্দিন আহমেদের আলাদাভাবে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৩ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে মুফতী বশির উল্লাহকে আটক করে পুলিশ। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদিকে গত ১৮ এপ্রিল ভোরে সদর নারায়ণগঞ্জ উপজেলার হাজীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে আটক করে পুলিশ। তাকে সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ