হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সদস্য মাওলানা সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত ২টার দিকে নিউমার্কেট এলাকার এরোপ্লেন মসজিদ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, মাওলানা সানাউল্লাহ পল্টন থানার ওই মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।











