কোরআনের শিক্ষাকে ধারণ করে সমাজ পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত পাঁচ মাসব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, পবিত্র কোরআন মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআনকে বুকে ধারণ করার পাশাপাশি এর শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, সমাজের মসজিদগুলোর ইমাম ও আলেম-ওলামারা যখন সমাজের নেতৃত্বে আসবেন, তখন সমাজ থেকে অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর হবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।











