spot_img
spot_img

ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব মরদেহ ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে ছিল। উদ্ধারের পর তাদের একসঙ্গে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজ্জা সিটির দারাজ এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ পড়ে থাকতে পারে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের চালানো হামলায় এ পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দখলদার ইসরাইলের হামলায় গাজ্জার অধিকাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। এতে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন। আলজাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজ্জায় দখলদার ইসরাইলের হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ১৭ অক্টোবর পর্যন্ত যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় আরও ১ হাজার ৫১১ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ