spot_img
spot_img

মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণের ঘোষণা ইশরাকের

রাজধানীতে মাদকবিরোধী অভিযানের পর বিতর্ক ও সমালোচনার মধ্যে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি মাদকের আস্তানাগুলো লাঠি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।

রোববার (১৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন এবং কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন দাবি করেন, বেশ কিছু প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের আইনি পরামর্শক প্যানেল থাকার পরও তারা আসল ঘটনা জেনেবুঝে একপেশে খবর পরিবেশন করছে। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতিবেদন দেখে ওই সব মাদকের আস্তানার সঙ্গে তাদের পরোক্ষ স্বার্থ জড়িত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ওয়েট অ্যান্ড সি। সব মাদকের আখড়া (যারা হয়তো এই পেপারগুলাকে অর্থায়ন করে) ওগুলা মাটির সঙ্গে মেশানো হবে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্যে বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল। এখন থেকে এই আস্তানাগুলো বাশের লাঠি দিয়ে ধ্বংস করব। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, ম্যাজিস্ট্রেটের সামনে করে গ্রেফতার করে নিয়ে যাবে। মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরো লিখেছেন, কিছু নামকরা গণমাধ্যমের নামকরা আইনজীবী প্যানেল দিয়ে আইন এর ধারা স্পষ্ট করে ব্যাখ্যা নেওয়ার সামর্থ আছে এবং আমার বিশ্বাস তারা সে চর্চা করেও। সব জেনেশুনে বুঝেও তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে ঘুন্টিঘরে মা*এক্সক্লুসিভ সাপ্লায়ার ছিল এরা। তাই আমার অভিযানের পর বন্য পশুর মতো আচরণ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ