spot_img
spot_img

দল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি: ইশরাক

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগ ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, মেয়র নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। এর আগে ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে তার।

তিনি আরও বলেন, যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রেও তাকে জেতানোর জন্য শতভাগ প্রস্তুত আছেন তিনি।

পদত্যাগের প্রসঙ্গে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তিনি বলেছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে, এটি চলমান থাকবে। তার কারণে যাতে প্রধানমন্ত্রীর কোনো কর্মকাণ্ড ম্লান হয়ে না যায় এবং দল যাতে বিব্রত না হয়, সেজন্য তিনি পদত্যাগ করতে চান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ