spot_img
spot_img

পরিবেশ শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় আফগান প্রতিনিধি দল

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষের (NEPA) প্রধান মাওলভী মতিউল হক খালিস পরিবেশ শিক্ষা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে মালয়েশিয়া সফরে গেছেন।

এক বিবৃতিতে কর্তৃপক্ষটি জানিয়েছে, সরকারি সফরে রোববার রাতে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন মাওলভী খালিস।

পরিবেশ শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনটি ২০২৬ সালের ২৭ ও ২৮ অক্টোবর মালয়েশিয়ার সারাওয়াকের কুচিংয়ে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের লক্ষ্য হলো পরিবেশ শিক্ষা নিয়ে নতুন ও উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করা, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়ানো, জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা।

বিবৃতি অনুযায়ী, আফগান প্রতিনিধি দল সম্মেলনে অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে পরিবেশ শিক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আফগানিস্তানের অভিজ্ঞতা ও প্রস্তাব তুলে ধরবে। পাশাপাশি এসব ক্ষেত্রে সহযোগিতায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে উৎসাহিত করার চেষ্টা করবে।

জাতিসংঘের শিশু তহবিল (UNICEF), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (WWF) এবং বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ