spot_img
spot_img

সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ২টার দিকে কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বারো আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ত্রুটি মেরামতের সময় বাসের যাত্রীরা নিচে নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকেই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফায়ারফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা যাত্রীদের লরি চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ