spot_img
spot_img

আফগানিস্তানকে উৎপাদনশীল দেশে রূপান্তর করাই ইমারাতে ইসলামিয়ার লক্ষ্য: মোল্লা বারাদার

ইমারাতে ইসলামিয়ার কৌশলগত ও অর্থনৈতিক লক্ষ্য হলো ধীরে ধীরে আফগানিস্তানকে ভোক্তা দেশ থেকে উৎপাদনশীল দেশে রূপান্তর করা বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিকবিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কান্দাহারে শোরানদাম সিমেন্ট কারখানার প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোল্লা বারাদার বলেন, আফগানিস্তানের উচিত দেশের চাহিদা অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে পূরণ করা, উৎপাদন খাতে মূল্য সংযোজনের ধারাবাহিকতা বাড়ানো এবং রপ্তানি বৃদ্ধি করা।

তিনি বলেন, আমরা তখনই টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারব, যখন আমাদের সম্পদ টেকসইভাবে ব্যবহার করব এবং শিল্পনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব।

তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়ার লক্ষ্য ও দায়িত্ব হলো সঠিক অর্থনৈতিক নীতির ভিত্তিতে এমন একটি উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা প্রকৃত মূল্য সৃষ্টি করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে।

আফগান উপপ্রধানমন্ত্রী বলেন, বড় জাতীয় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হয়েছে। আফগানিস্তানে দেশীয়ভাবে সিমেন্ট উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং দেশের নির্মাণ খাতের চাহিদা পূরণে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি শোরানদাম সিমেন্ট কারখানার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, কারখানাটির সব কার্যক্রম যেন স্বীকৃত মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয় এবং উচ্চমান বজায় থাকে, তা নিশ্চিত করতে।

শোরানদাম সিমেন্ট কারখানার প্রথম ধাপে প্রতিদিন ১ হাজার ৫০০ টন সিমেন্ট উৎপাদনের সক্ষমতা রয়েছে। কারখানাটি আফগানিস্তানের হাজারো মানুষের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ