spot_img
spot_img

ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি হলেও ভারত আনুষ্ঠানিকভাবে সেটিকে স্বাগত জানিয়েছে। জাপানের সহযোগিতায় মাতারবাড়ি সমুদ্রবন্দর মূলত ভারতের সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর হিসেবে ব্যবহৃত হবে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ‘ভারতে মুসলিম নিধন ও মসজিদ আক্রমণের প্রতিবাদে’ জাগপা আয়োজিত পল্টনের বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, “চুক্তি করে বাংলাদেশ-জাপান, আর স্বাগত জানায় ভারত। দেশবাসীর বুঝতে আর বাকি নেই, জাপানের সহযোগিতায় মাতারবাড়ি সমুদ্রবন্দর মূলত ভারতের সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর হিসেবে ব্যবহৃত হবে।”

তিনি বলেন, ভারতের আবদার রক্ষা করতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দেওয়া হয়েছে। মেট্রোরেল প্রকল্পের সব কাজ ভারত পেয়েছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ প্রধান অভিযোগ করে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতবিরোধী বক্তব্য দিলেও বাস্তবে ভারতের সঙ্গে সমঝোতা করে চলছে। তিনি বলেন, উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করা হয়েছে।

জাগপা ছাত্র কাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, ধর্ম বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিয়ান শরীফ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ