spot_img
spot_img

আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে কাতার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বৈশ্বিক প্রচেষ্টাকে সমর্থন করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কাতার।

নিউইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লোর সঙ্গে বৈঠকে জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি শেখ আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে শেখ আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি বলেন, আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বৈশ্বিক প্রচেষ্টাকে সমর্থন করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তার দেশের অঙ্গীকার অব্যাহত থাকবে।

অন্যদিকে, রোজমেরি ডিকার্লো তার সাম্প্রতিক কাবুল সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি আফগানিস্তানের সর্বশেষ রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি এবং দেশটিকে ঘিরে আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ