spot_img
spot_img

রাশিয়ার পর আরও কয়েকটি দেশ আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার কাছাকাছি: মাওলানা গুল হাসান হাসান

রাশিয়ায় আফগান রাষ্ট্রদূত পর আরও কয়েকটি দেশ ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা গুল হাসান হাসান।

শনিবার (৩১ অক্টোবর) আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম হুরিয়াত রেডিও এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের গজনি প্রদেশের মুকার জেলার সদর দপ্তরে এক বৈঠকে তিনি বলেন, মধ্য এশিয়ার দেশগুলো, রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, শিক্ষাগত ও স্বাস্থ্য খাতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে।

তবে দেশগুলোর নাম উল্লেখ না করে গুল হাসান বলেন, কিছু দেশ ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার কাছাকাছি পৌঁছে গেছে।

তিনি জানান, ইমারাতে ইসলামিয়ার কাছে বিভিন্ন দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ আসছে। একই সঙ্গে এসব দেশের পক্ষ থেকেইমারাতে ইসলামিয়ার নেতাদের সফরের আমন্ত্রণও জানানো হচ্ছে।

তিনি আরও জানান, অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শিগগিরই রাশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আফগানিস্তান সফর করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ