spot_img
spot_img

সময় থাকতে সঠিক পথে হাঁটুন, না হলে বিপদে পড়বেন: প্রধানমন্ত্রীকে অলি আহমদ

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেছেন, সময় থাকতে সঠিক পথে হাঁটতে হবে, না হলে বিপদে পড়তে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, “এই সরকার আসার পর জেলা পরিষদ অফিস, ওয়াসা অফিস, বিভিন্ন করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এখন বিএনপির অফিসে পরিণত হয়েছে। এখন ওখান থেকে তারা সরকারের টেন্ডারগুলো নিয়ন্ত্রণ করছে। কোথায় কার ভিটা খালি আছে, সেটা দখল করছে; কোথায় কার সমস্যা, সেখানে গিয়ে নাক গলাচ্ছে।”

তিনি আরও বলেন, “কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, দিন শেষে সবকিছুর দোষ আপনার কাঁধেই আসবে। এখন যারা আপনার সাথে আছে, সুযোগ বুঝে তারা পালাবে। তারা তখন বলবে না যে তারা এটার জন্য দোষী।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, “অনুরোধ করব, সময় থাকতে সঠিক পথে হাঁটুন, না হলে বিপদে পড়বেন।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ