spot_img
spot_img

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া: পররাষ্ট্রমন্ত্রী শাইবানি

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ন্যাটো ধাঁচের মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া।

শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

তিনি বলেন, “মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।”

ইয়েমেনের হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরব যখন আঞ্চলিক সমর্থন জোরদারের চেষ্টা করছে, তখন সিরিয়ার এই আগ্রহের কথা সামনে এলো। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার বর্তমান সরকারের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব।

চলতি মাসে হুতিদের বড় ধরনের হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল। এমন পরিস্থিতিতে হুতিদের হামলা মোকাবিলায় বিভিন্ন দেশের সমর্থন চাইছে রিয়াদ।

গত আগস্টে ইসলামের পবিত্রতম শহর মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তবে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানের ঘোষণা দেয়নি পাকিস্তান ও তুরস্ক।

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ