spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ হলে ইউরোপেও ছড়িয়ে পড়বে: মোত্তাকি

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, ইউরোপেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য মানুচেহর মোত্তাকি।

তিনি বলেছেন, নতুন কোনো হামলা হলে ইরানের পাল্টা জবাবের কোনো ভৌগোলিক সীমা থাকবে না।

সোমবার (২ নভেম্বর) মোত্তাকি বলেন, ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হলে তা ইউরোপেও ছড়িয়ে পড়বে। ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে দেওয়ার অর্থ হলো, আমাদের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাবে।

তেহরানের প্রতিনিধিত্বকারী এই আইনপ্রণেতার বক্তব্য এমন সময়ে এলো, যখন এর আগের দিন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি নতুন কোনো হামলার জবাব দিতে দেশটির সামরিক বাহিনীকে তাৎক্ষণিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশে পাল্টা হামলার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা না রাখার কথাও বলা হয়েছে।

মোত্তাকি বলেন, সর্বোচ্চ নেতার এই নির্দেশ ইরানের শত্রুদের পাশাপাশি তাদের সমর্থকদের জন্যও স্পষ্ট বার্তা।

এদিকে, ব্রিটেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশকে সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন মোত্তাকি। তিনি বলেন, এই দেশগুলোও আমেরিকার অপরাধের সহযোগী।

সূত্র: আল জাজিরা, ইরানি সংবাদমাধ্যম

spot_img
spot_img
spot_img

সর্বশেষ