spot_img
spot_img

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

সারাদেশের ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৯ অক্টোবর সারাদেশের ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাসমূহের গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করা হলো।

আদেশে আরও বলা হয়, অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩-এর (খ) ধারার (১) খ (১) ও (৩) অনুযায়ী সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হয়েছে। বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ