spot_img
spot_img

জামায়াত আমীরের বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি হয়েছে: রাশেদ খাঁন

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে লংমার্চ থেকে জামায়াতের আমীরের বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। গতকাল মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সেটিই হয়েছে।

তিনি আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশবিরোধী শক্তিগুলো। সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরও গতকাল জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিল।

রাশেদ খানের দাবি, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকআপ ও গার্মেন্টসে আগুন লাগিয়ে চলে যায়।

আগুন লাগানোর ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ কর্তৃক অগ্নিসন্ত্রাসের উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত নয় কি?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ