spot_img
spot_img

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আগের দিনের সংঘর্ষের পর আতঙ্ক ও অনিশ্চয়তা থাকলেও জীবিকার তাগিদে সকাল থেকেই কারখানামুখী হয়েছেন শ্রমিকরা। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর থেকেই বিভিন্ন শিল্পাঞ্চলের সড়কে শ্রমিকদের চলাচল দেখা গেছে। কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ থাকলেও কাজে ফিরছেন তারা। এরই মধ্যে কোথাও কোথাও শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

এদিকে শিল্পাঞ্চলগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কারখানার আশপাশেও বাড়ানো হয়েছে নজরদারি। শ্রমিকদের মধ্যে নতুন করে যাতে উত্তেজনা বা অসন্তোষ ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক রয়েছেন সংশ্লিষ্টরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ