spot_img
spot_img

প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিস

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহার করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক বরাবর এ নোটিস পাঠান।

নোটিসে বলা হয়েছে, নাহিদ ইসলামের দেওয়া ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই’ বক্তব্য আগামী ১০ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নোটিসে আরও বলা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রকাশিত নাহিদ ইসলামের ওই বক্তব্য আইনজীবী হাবিবুর রহমানের দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্যটি তাকে ‘বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ’ করেছে বলে নোটিসে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, বক্তব্যটি ‘অমার্জনীয়’। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষান্বিত হয়ে অবাস্তব ও কাল্পনিক মন্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে ‘ছোট ও অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রজ্ঞাহীন ব্যক্তি’ হিসেবে উপস্থাপন করেছেন।

নোটিসে আরও উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন ‘অগ্রহণযোগ্য, কাল্পনিক, অজ্ঞ, জ্ঞানহীন ও রাজনৈতিক অপ্রজ্ঞার’ বক্তব্য জাতি আশা করেনি। এ ধরনের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ