spot_img
spot_img

আফগানিস্তানে বিভেদ-বিভাজনের অবসান ঘটেছে এবং জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: মাওলানা নূরী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত ও গোত্রবিষয়ক মন্ত্রী মাওলানা নূরুল্লাহ নূরী বলেছেন, প্রায় পাঁচ দশক পর দেশটিতে বিভেদ-বিভাজনের অবসান ঘটেছে এবং জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

জাবুল প্রদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মাওলনা নূরী বলেন, আজ প্রায় ৫০ বছর পর আফগানিস্তানের সব জাতিগত, ধর্মীয় ও আঞ্চলিক বিভেদ দূর হয়েছে। আমেরিকা, ব্রিটেন ও রাশিয়াসহ সব বিদেশি দেশ আফগানিস্তান ছেড়ে চলে গেছে। এখন দেশের সব অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানের অর্থনীতি ও বাণিজ্যের অগ্রগতি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাইনি। নিষেধাজ্ঞা ও নানা চ্যালেঞ্জের মুখেও রয়েছি। তা সত্ত্বেও আমাদের মুদ্রার মান বাড়ছে এবং অর্থনীতি এগিয়ে যাচ্ছে।

এদিকে জাবুলের বাসিন্দারা শামলাজো শুল্ককেন্দ্র, শিল্পপার্ক এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা সমাধানে ইমারাতে ইসলামিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

জাবুলের পুলিশপ্রধান আবদুল হালিম হালিমি বলেন, জাবুলে অনেক সমস্যা রয়েছে। এখানকার মানুষ অত্যন্ত দরিদ্র এবং বিভিন্ন খাতে তাদের সহায়তা প্রয়োজন।

জাবুলের যাযাবর জনগোষ্ঠীর প্রতিনিধি সৈয়দ মুহাম্মদ বলেন, জাবুলের সব মানুষেরই, তারা যাযাবর হোক কিংবা অন্য এলাকার বাসিন্দা, মৌলিক সেবা পাওয়ার প্রয়োজন রয়েছে।

জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের সমাবেশ আয়োজন অব্যাহত রাখবে বলে জানিয়েছে সীমান্ত ও গোত্রবিষয়ক মন্ত্রণালয়।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ