পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকদের একটি দল।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় আদিয়ালা কারাগারে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন পিআইএমএস হাসপাতালের চিকিৎসকরা।
সূত্র জানায়, পিআইএমএস হাসপাতালের ডা. আরিফের নেতৃত্বে মেডিকেল টিমটি কারাগারে পৌঁছায়। এ সময় কারা হাসপাতালের চিকিৎসাকর্মীরা তাদের সহযোগিতা করেন।
চিকিৎসকরা ইমরান খানের রক্তচাপ, শরীরের তাপমাত্রা ও নাড়ির স্পন্দন পরীক্ষা করেন। পাশাপাশি তার বাহ্যিক শারীরিক পরীক্ষাও করা হয়।
সূত্র আরও জানায়, চিকিৎসকরা ইমরান খানের কাছে তার স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান। এ সময় তিনি যেসব ওষুধ সেবন করছিলেন, সেগুলো পর্যালোচনা করেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত নির্দেশনা দেন।
এ ছাড়া মেডিকেল টিম বুশরা বিবিরও স্বাস্থ্য পরীক্ষা করে। পরীক্ষা শেষে চিকিৎসকদের দলটি আদিয়ালা কারাগার ত্যাগ করে।
সূত্রের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা শেষে ইমরান খান ও বুশরা বিবিকে তাদের নিজ নিজ সেলে ফিরিয়ে নেওয়া হয়।
সূত্র : দুনিয়া নিউজ











