spot_img
spot_img

পারস্পরিক সুবিধার ভিত্তিতে আফগান-রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো উচিত: মাওলানা মুত্তাকী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী এবং আফগানিস্তানবিষয়ক রুশ প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ।

বৈঠকে মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো উচিত।

অন্যদিকে, মাদক পাচার ও চাষাবাদ বন্ধে ইমারাতে ইসলামিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন জামির কাবুলভ। তিনি বলেন, এ বিষয়ে কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত প্রতিবেদন মাঠপর্যায়ের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে না।

জবাবে মাওলানা আমীর খান মুত্তাকী পুনর্ব্যক্ত করেন, মাদক চাষ, উৎপাদন ও পাচার বন্ধে ইমারাতে ইসলামিয়া প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তানসহ বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এসব প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

কাবুল ও মস্কোর মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের সুযোগ খুঁজে বের করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ