spot_img
spot_img

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালেন জামায়াত আমীর

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

শফিকুর রহমান বলেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

এনসিপির নেতারা বাড়িটিতে পেট্রলবোমা হামলার অভিযোগ করেছেন। তবে আগুনের কারণ এবং পেট্রলবোমা হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ নিশ্চিত করার কথা জানিয়েছে তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ