spot_img
spot_img

বিএনপি সরকারকে সকাল-বিকাল দোষারোপের রাজনীতি ছাড়তে শিবিরের প্রতি ছাত্রদল সভাপতির আহ্বান

বিএনপি সরকারকে সকাল-বিকাল দোষারোপের রাজনীতি পরিহার করতে ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করুন। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিদিন সকাল-বিকাল শুধু বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

রাকিব বলেন, বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনীনির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের প্রতিনিয়ত এ ধরনের লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গত ১০ নভেম্বর সন্ত্রাসী ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রায় ১৫ থেকে ২০টি মিছিল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসসংলগ্ন এলাকাতেই অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, সাদিক কায়েমদের ভাগ্য ভালো যে সেদিন শুধু একটি মিছিলের মুখোমুখি হতে হয়েছে। তাতেই হয়তো নিজেদের গুপ্ত ও বট বাহিনীনির্ভর অপরাজনীতির কুফল স্পষ্ট হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি বলেন, সরকারি দল সবসময় জনগণের জবাবদিহির আওতায় থাকবে এবং বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এ কারণে শিবির তথা সাদিক কায়েমদের প্রতি আহ্বান থাকবে, সরকারের গঠনমূলক সমালোচনা করুন। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিদিন সকাল-বিকাল শুধু বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ