spot_img
spot_img

রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে: স্পিকার

রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “দেশে এত মানুষ সুবিধাবঞ্চিত, এর জন্য আমরা রাজনীতিবিদেরা দায়ী। আর কেউ দায়ী না। আমলাদের দোষ দেওয়া হয়, আমলারা তো আমাদের অধীনে। আমলারা ৭০ ও ৮০ দশকে পাওয়ারফুল ছিল। আস্তে আস্তে তাদের পাওয়ার কমে আসছে।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ