spot_img
spot_img

বেশিরভাগ মানুষই পাচ্ছেন না ন্যায্য চিকিৎসা, সেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে, বেশিরভাগেরই মিলছে না ন্যায্য চিকিৎসা। চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দিতে এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, সাংঘর্ষিক চিন্তাভাবনা পরিহার করে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। পেশাজীবীদেরও দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ