ইরানে বর্তমান শাসকগোষ্ঠী তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকলে সেটিকে নিজের পরাজয় হিসেবে গণ্য করবেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক শক্তি প্রয়োগের প্রয়োজন হলে কোনো দ্বিধা করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রক্ষণশীল উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর ক্ষমতার মেয়াদ শেষে ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকলে সেটিকে তিনি নিজের পরাজয় মনে করবেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, সেটি পরাজয় হবে। নিশ্চিতভাবেই।
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ ক্ষেত্রে তাঁর কোনো দ্বিধা থাকবে না।
তিনি আরও বলেন, যদি আমি দেখি পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে, তাহলে আমি তা করব। এমনও হতে পারে, আমি এখনই তা করে ফেলতে পারি।
সূত্র: টাইমস অব ইসরাইল, রোল কল।











