চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে কিংবা কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, তা প্রাথমিকভাবে জানাননি তাঁরা।
পুলিশ জানিয়েছে, কামাল উদ্দিনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত কামাল উদ্দিন। নিজের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করেন তিনি। আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে ভিডিওগুলোতে তিনি পরিচিতি পেয়েছেন। নিজেকে ‘নন পলাতক আওয়ামী লীগ’ বলেও পরিচয় দেন কামাল উদ্দিন।











