spot_img
spot_img

আমেরিকার এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আমেরিকার একটি এমকিউ-১ চালকবিহীন বিমান গুলি করে নামানোর দাবি করেছে দেশটির নৌবাহিনী। হরমুজ প্রণালির পূর্বদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক উপকূলের কুহেস্তাক এলাকায় ড্রোনটি গুলি করে নামানো হয়।

ইরানের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় পরিচালিত একটি প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করা হয়। পরে সেটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করা হয়। এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্বদিকে অবস্থিত।

এমকিউ-১ প্রিডেটর আমেরিকার জেনারেল অ্যাটমিকসের তৈরি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম চালকবিহীন বিমান। এটি মূলত আমেরিকার বিমানবাহিনী পরিচালনা করত। নজরদারি ও সামরিক অভিযানে ব্যবহৃত এ ড্রোনের বহর ২০১৮ সালে অবসরে পাঠায় আমেরিকার বিমানবাহিনী।

তবে ড্রোনটি গুলি করে নামানোর বিষয়ে ইরানের দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। আমেরিকার পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ইরনা, মিডল ইস্ট আই, ইরান ইন্টারন্যাশনাল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ