spot_img
spot_img

দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশ সুপার গ্রেফতার

দন্ডপ্রাপ্ত খুনি হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

রাষ্ট্রদ্রোহ মামলায় শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের অভিযোগ, জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল তাঁকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ বলেন, শনিবার মামলার পর পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তাঁর ব্যক্তিগত ও দাফতরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ