spot_img
spot_img

নিবন্ধিত সংগঠন হিসেবে নতুন যাত্রা শুরু করলো হাফেজে কুরআন পরিষদ

নিবন্ধিত সংগঠন হিসেবে নতুন যাত্রা শুরু করলো অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হাফেজে কুরআন পরিষদ।

শনিবার (১৪নভেম্বর) চট্টগ্রামের ইত্তিসাল ইনস্টিটিউটে সংগঠনটি এই উপলক্ষে একটি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সহ-সভাপতি হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নোমান সংগঠনের বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। সরকারি নিবন্ধন প্রাপ্তিতে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এছাড়া চট্টগ্রাম বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সেক্রেটারী হাফেজ মাওলানা আমানুল্লাহ, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দীন, চিকিৎসক ডা: হাফেজ মুজিবুল হক ও সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে সহ-সভাপতি হাফেজ সালাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা এবিএম শহিদুল্লাহ, কক্সবাজার জেলার সেক্রেটারী হাফেজ মাওলানা শহিদুল্লাহ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইসলামের ইতিহাস, সভ্যতা এবং মুসলিম সমাজ টিকে থাকার পেছনে হাফেজে কুরআনদের অবদান অনস্বীকার্য। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কুরআনের বিশুদ্ধতা রক্ষা এবং এর শিক্ষা প্রসারের মূল কারিগর হলেন হাফেজে কুরআনগণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বায়তুল জান্নাত জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবু তৈয়ব, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ, দপ্তর ও প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুল মান্নান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাঈদ আহমদ নাসিফ, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা ত্বোহা, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হোসেন সালেহী, প্রমুখ।

চট্টগ্রাম মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশীদ এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এর আগে নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে এক বার্তায় সংগঠনটির দপ্তর ও প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুল মান্নান জানান, “হাফেজে কোরআন পরিষদ” গত ১৩ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ