spot_img
spot_img

বাংলাদেশে ফ্যাসিস্টদের সুখের স্বর্গ আর ফিরবে না: রিজভী

বাংলাদেশে পতিত ফ্যাসিবাদী শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন আর পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করলেও দেশের মানুষ তা সফল হতে দেবে না।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আজকে পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ তাদের এ অপচেষ্টা ব্যর্থ করে দেবে। পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে আবার ক্ষমতায় আসতে চায় তারা। তাদের সুখের স্বর্গ আর কখনো ফিরে আসবে না।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ আবার ফুঁসে উঠেছে। দেশের মানুষ শেখ হাসিনাকে আর দেখতে চায় না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, রক্তাক্ত পথে এ দেশের মানুষ তাদের আর হাঁটতে দেবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ