spot_img
spot_img

আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখতে সরকারের ষড়যন্ত্র রয়েছে: আসিফ মাহমুদ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে রাখার পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকার চাইলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে সরকারের ভেতরে অস্বচ্ছতা রয়েছে বলে উল্লেখ করেছেন এই এনসিপি নেতা।

সোমবার (১৬ নভেম্বর) রাতে দক্ষিণ কোরিয়ার সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সরকারের ভেতরে অস্বচ্ছতার জায়গা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছিল। এরপর ছয় মাস দেশে কোনো জটিলতা ছিল না। সরকার হয়তো এমন পরিস্থিতি তৈরি করে সমঝোতা করছে।

আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার পেছনে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, সরকার চাইলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এনসিপির একটি প্রতিনিধিদল দেশটিতে সফর করে। সফর শেষে সোমবার রাতে তাঁরা দেশে ফেরেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ