spot_img
spot_img

নাশকতা-সহিংসতা সত্ত্বেও স্থিতিশীলতা রক্ষায় অটল সরকার: মাহদী আমিন

দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলেও সরকার সর্বোচ্চ ধৈর্য, সহিষ্ণুতা ও আন্তরিকতার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করছে বাংলাদেশ। এর ফলে জ্বালানি ও অবকাঠামোসহ বড় বড় প্রকল্পে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও সহিংসতা পেরিয়ে গণতান্ত্রিক সরকারের প্রতি বিশ্ববাসী ও বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন এই অর্জন। মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানগুলোর ঐক্যই দেশকে এগিয়ে নেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ