spot_img
spot_img

প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার

দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের কাছ থেকে যথাযথ সহযোগিতা পেতে হলে প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সংসদে বলতে হবে, সরকার একা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না। এ জন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। এমন আহ্বান জানানো হলে বিরোধী দল অবশ্যই সহযোগিতা করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রী সংসদে এ ধরনের আহ্বান না জানালে বিরোধী দল বর্তমান পরিস্থিতিকে সরকার ও আওয়ামী লীগের সমস্যা হিসেবেই বিবেচনা করবে।

এ ছাড়া দেশের কোনো নাগরিকের জানমালের ক্ষতি হলে, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ হামলার শিকার হলে কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হলে এর সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগের প্রতি সরকারের নমনীয়তা ও আপসকামিতার মূল্য শুধু সরকারকে নয়, পুরো দেশের মানুষকে দিতে হচ্ছে উল্লেখ করে সরোয়ার তুষার বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাগুলো তারই প্রতিফলন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ