spot_img
spot_img

আ.লীগ এখন টুঙ্গিপাড়া লিমিটেডে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বর্তমানে ‘টুঙ্গিপাড়া লিমিটেডে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, আগুন লাগানো ও মানুষ পোড়ানোই তাদের স্বভাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।

সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দলটির নেতাকর্মীরা থানায় হামলা চালাতে পারে। এ ছাড়া বিএনপির একজন সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের দোকানপাটেও হামলা চালিয়েছে তারা।

আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ